ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) অর্থ সম্পাদক এস এম ফারুক হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ভীমপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ঘোষপুর ইউনিয়নের পূবিলা গ্রামের মঈনুদ্দিনের ছেলে। তিনি দুইবারের ইউপি চেয়ারম্যান। আরও পড়ুন সব জায়গায় বসে থাকবে আর খালি আগুন দেবে: কাদেরকে শেখ হাসিনা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোস্তাফিজুর রহমান। আরও পড়ুন শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানের উপস্থাপক কে এই অরিন তিনি জাগো নিউজকে বলেন, ফারুক হোসেনের নামে পাঁচটি মামলা রয়েছে। একাধিক মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে ফরিদপুর আদালতে পাঠানো হবে। এন কে বি নয়ন/এসআর/জেআইএম