রোজ সকালে নিয়ম করেএকটি শালিক আসত,বারান্দার ওই গ্রিলের পাশেচুপটি করে বসত। যত্ন সে তো পায়নি কোনোতবুও আমায় দেখত,কী জানি কী আপন ভেবেঅপেক্ষাতেই থাকত। হুট করে আজ শালিকটা আরআসে না তো ফিরে,নিয়ম করে বসে না কেউএই বারান্দা ঘিরে। অভ্যাসের এই অনভ্যাসেঅপেক্ষাতেই থাকি,তবুও আমি পাই না দেখাকোথায় গেল পাখি! খোঁজ নিয়ে দেখতে পেলামপাশের অট্টালিকায়,নীড় পেতেছে শালিক এখনসময় কোথায় পায়! আরও পড়ুন উপেক্ষার জন্ম এসইউ